ছোট্ট পাতার নাও
চাঁদ পুকুরে ফটিক জলে
পাতার নাওটা দুলে,
লাল পিঁপড়ে হাল ধরেছে
নাও ভিড়াবে কূলে ।
ভর দুপুরে মেঘের কোলে
সূর্য গেল ডুবে,
কালচে রঙে ঢাকলো আকাশ
মেঘ জমেছে পূবে ।
কূল নাইরে ঘাট নাইরে
আঁধার চারিদিক,
দিশাহারা নবীন মাঝি
ঘুরছে দিকবিদিক ।
শান্ত জলে ভীষন বেগে
ছুটলো পূবাল বাও,
হঠাৎ হাওয়ায় উল্টে গেলো
ছোট্ট পাতার নাও ।।
পাতার নাওটা দুলে,
লাল পিঁপড়ে হাল ধরেছে
নাও ভিড়াবে কূলে ।
ভর দুপুরে মেঘের কোলে
সূর্য গেল ডুবে,
কালচে রঙে ঢাকলো আকাশ
মেঘ জমেছে পূবে ।
কূল নাইরে ঘাট নাইরে
আঁধার চারিদিক,
দিশাহারা নবীন মাঝি
ঘুরছে দিকবিদিক ।
শান্ত জলে ভীষন বেগে
ছুটলো পূবাল বাও,
হঠাৎ হাওয়ায় উল্টে গেলো
ছোট্ট পাতার নাও ।।
বঁধূ
আমায় দেখে লজ্জা হলো নাকি
বঁধূ তোমার সলাজ মদির আঁখি
নামাও কেন? তাকাও সমুখ পানে
মনের কথা বলবো কানে কানে।
বঁধূ তোমার সলাজ মদির আঁখি
নামাও কেন? তাকাও সমুখ পানে
মনের কথা বলবো কানে কানে।
বালক রাজা
চৌরাস্তার মোড়ে আমি দাঁড়িয়ে আছি
একটু পরেই ফাটবে বোমা ভাংবে শহর
ভীষন বেগে ছুটবে বাতাস উড়বে ধোঁয়া
গাছ গাছালি উথলে যাবে উবুর হবে ।
চড়ই শালিক কাক পাখিরা মেলবে পাখা
সবাইতো আর উড়তে গিয়ে উড়বে না আর,
কেউবা হঠাৎ থমকে যাবে, কারো যাবে ডানা ভেঙ্গে
খোঁড়া হয়ে কতক আবার হোঁচট খাবে, ছিটকে যাবে।
চৌরাস্তার মোড়ে আমি দাঁড়িয়ে আছি
চোখ বুজলেই দেখতে যে পাই ঘটছে কিছু,
কিন্ত্ত আমি বালক রাজা ,থামবে ট্রাফিক কোন ভরসায়
ললিপপ আর চুষনী চুষে, সাজে কি আর তামাক সাজা ।।
একটু পরেই ফাটবে বোমা ভাংবে শহর
ভীষন বেগে ছুটবে বাতাস উড়বে ধোঁয়া
গাছ গাছালি উথলে যাবে উবুর হবে ।
চড়ই শালিক কাক পাখিরা মেলবে পাখা
সবাইতো আর উড়তে গিয়ে উড়বে না আর,
কেউবা হঠাৎ থমকে যাবে, কারো যাবে ডানা ভেঙ্গে
খোঁড়া হয়ে কতক আবার হোঁচট খাবে, ছিটকে যাবে।
চৌরাস্তার মোড়ে আমি দাঁড়িয়ে আছি
চোখ বুজলেই দেখতে যে পাই ঘটছে কিছু,
কিন্ত্ত আমি বালক রাজা ,থামবে ট্রাফিক কোন ভরসায়
ললিপপ আর চুষনী চুষে, সাজে কি আর তামাক সাজা ।।
যাসনে রাধা
কলতলাতে যাসনে রাধা
আর্সেনিকের দোষ,
সাগর পাড়ে বালুর চরে
ঢেউয়ের উথাল রোষ ।
নদীর ঘাটে যাসনে রাধা
নদীর জলে বিষ,
কৃষ্ণ মরে জল কাতরে
দু’ফোটা জল দিস ।।
আর্সেনিকের দোষ,
সাগর পাড়ে বালুর চরে
ঢেউয়ের উথাল রোষ ।
নদীর ঘাটে যাসনে রাধা
নদীর জলে বিষ,
কৃষ্ণ মরে জল কাতরে
দু’ফোটা জল দিস ।।
তুমি
তুমি ছিলে অন্ধ যখন
অহরাত্রি ছিলেম তখন
আমি দু’চোখ মেলে ।
এখন আমি অন্ধ হলাম
দিলে তুমি দিগন্ত ছুঁই
বন্ধ দু’চোখ মেলে ।
তবু দোহাই
এই জড় কর-
একটুখানি দিও সময়
একটু অবসর ।।
অহরাত্রি ছিলেম তখন
আমি দু’চোখ মেলে ।
এখন আমি অন্ধ হলাম
দিলে তুমি দিগন্ত ছুঁই
বন্ধ দু’চোখ মেলে ।
তবু দোহাই
এই জড় কর-
একটুখানি দিও সময়
একটু অবসর ।।
স্বদেশের গান
কেন আজ আমাদের দরিদ্র বেশ
মাঠে মাঠে ধান ফলিয়ে মোরা
গড়বো এবার সোনার স্বদেশ ।
বুকে আছে আশা হাতে আছে বল
আমরা নবীনা নব কলরল ;
মাঠে মাঠে ফলবে সোনালী ফসল
সোনার দেশ হবে রূপেতে উছল ।
ক্ষয়ে ক্ষয়ে আমরা হবনা’ক শেষ
গড়বো এবার সোনার স্বদেশ ।
মাঠ হবে আমাদের জীবন বাসর
চাখ হবে আমাদের শানিতের শর
রূপালী কাস্তে প্রেমিক দোসর
বন্ধুতে বন্ধুতে জমবে আসর।
আজ উল্লাসে উল্লাসে ধরি নব বেশ
গড়বো এবার সোনার স্বদেশ ।।
মাঠে মাঠে ধান ফলিয়ে মোরা
গড়বো এবার সোনার স্বদেশ ।
বুকে আছে আশা হাতে আছে বল
আমরা নবীনা নব কলরল ;
মাঠে মাঠে ফলবে সোনালী ফসল
সোনার দেশ হবে রূপেতে উছল ।
ক্ষয়ে ক্ষয়ে আমরা হবনা’ক শেষ
গড়বো এবার সোনার স্বদেশ ।
মাঠ হবে আমাদের জীবন বাসর
চাখ হবে আমাদের শানিতের শর
রূপালী কাস্তে প্রেমিক দোসর
বন্ধুতে বন্ধুতে জমবে আসর।
আজ উল্লাসে উল্লাসে ধরি নব বেশ
গড়বো এবার সোনার স্বদেশ ।।
দুঃখ আমার ভালবাসা
ভালবেসে দুঃখ ছাড়া কি আছে আর
বল সখি বল ।
আকাশটারে ভালবাসি উজাড় করে হিয়া
আমার দুঃখ শুধু হৃদয় থেকে উঠে গুমরিয়া ।
জ্যোৎস্না ছড়ায় সবুজ মাঠে শরীর শুধু গলে
করুন সুরে শব্দ উঠে কাহার পায়ের মলে ।
এক ষোড়শী তাকিয়েছিলো নোলক শুধু দুলে
দৃশ্য দেখে দুঃখে আমার বক্ষ উঠে ফুলে ।
নীল গগনে আলো ফুটে পুন্নিমা চাঁদ উঠে
ভেবেছিলাম তারই সাথে দুঃখ যাবে টুটে ।
দুঃখ আমার ভালবাসা, ভালবাসার শাপ
দুঃখ আমার হৃদয় জুড়ে গভীর ক্ষত পাপ ।।
বল সখি বল ।
আকাশটারে ভালবাসি উজাড় করে হিয়া
আমার দুঃখ শুধু হৃদয় থেকে উঠে গুমরিয়া ।
জ্যোৎস্না ছড়ায় সবুজ মাঠে শরীর শুধু গলে
করুন সুরে শব্দ উঠে কাহার পায়ের মলে ।
এক ষোড়শী তাকিয়েছিলো নোলক শুধু দুলে
দৃশ্য দেখে দুঃখে আমার বক্ষ উঠে ফুলে ।
নীল গগনে আলো ফুটে পুন্নিমা চাঁদ উঠে
ভেবেছিলাম তারই সাথে দুঃখ যাবে টুটে ।
দুঃখ আমার ভালবাসা, ভালবাসার শাপ
দুঃখ আমার হৃদয় জুড়ে গভীর ক্ষত পাপ ।।
চন্দ্রাবতী
মেয়ের নাম চন্দ্রাবতী
গুন আছে তার মায়া
চোখের রং কৃষ্ণ কালো
হলুদ বরণ কায়া ।
হাঁটু জল অঞ্জলীতে
রূপালী জল তুলে
উর্দ্ধ পানে ছিটায় সে জল
আপন কথা ভুলে ।
গুন আছে তার মায়া
চোখের রং কৃষ্ণ কালো
হলুদ বরণ কায়া ।
হাঁটু জল অঞ্জলীতে
রূপালী জল তুলে
উর্দ্ধ পানে ছিটায় সে জল
আপন কথা ভুলে ।
বিজয় সঙ্গীত
বিজয়ের এই দিনে উদ্দাম উচ্ছাসে
তোমাদের মনে পড়ে বন্ধুরা,
জানা অজানা কত রক্ত স্রোতে
জেগে উঠে ফের এই বসুন্ধরা,
তোমাদের মনে পড়ে বন্ধুরা ।
শকুনের শ্বাপদ নখর ভেঙ্গে
হৃদয়ের গাঢ় লাল রক্ত ঢেলে
এনে দিলে সুন্দর স্বদেশ ভূমি
দিকে দিকে সোনালী আলোয় ভরা,
তোমাদের মনে পড়ে বন্ধুরা ।
ফের যদি কোনোদিন শ্বাপদ শকুন
উড়ে এসে নিতে চায় বাঙ্গালীর খুন
তোমাদের সেই পথে হব আগুয়ান
স্বদেশ আমার হোক চির অমরা,
তোমাদের মনে পড়ে বন্ধুরা ।।
তোমাদের মনে পড়ে বন্ধুরা,
জানা অজানা কত রক্ত স্রোতে
জেগে উঠে ফের এই বসুন্ধরা,
তোমাদের মনে পড়ে বন্ধুরা ।
শকুনের শ্বাপদ নখর ভেঙ্গে
হৃদয়ের গাঢ় লাল রক্ত ঢেলে
এনে দিলে সুন্দর স্বদেশ ভূমি
দিকে দিকে সোনালী আলোয় ভরা,
তোমাদের মনে পড়ে বন্ধুরা ।
ফের যদি কোনোদিন শ্বাপদ শকুন
উড়ে এসে নিতে চায় বাঙ্গালীর খুন
তোমাদের সেই পথে হব আগুয়ান
স্বদেশ আমার হোক চির অমরা,
তোমাদের মনে পড়ে বন্ধুরা ।।
Subscribe to:
Posts (Atom)

